ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১৮:০১:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৭৭

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ২৪ জুলাই ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৭৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।সোমবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪৪ হাজার ৪৮ জনে।

২৪ ঘণ্টায় ২ হাজার ৪০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৩ দশমিক ২০ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ।

নতুন একজনসহ এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।