ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৫:২১:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

করোনায় আরও একটি দিন মৃত্যুহীন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ২১ মার্চ ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১১৬ জনের দেহে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৬০৯ জনে। শনাক্তের হার এক দশমিক ছয় শতাংশ।

সোমবার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল রোববার (২০ মার্চ) ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন দেশে নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১০ হাজার ৯২৭টি।পরীক্ষা করা হয় ১০ হাজার ৮৯৯টি নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২১ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১৪০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭১ হাজার ৬১১ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।