ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ১০:২১:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

করোনায় আরও ২৪৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৬ পিএম, ৯ আগস্ট ২০২১ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৪৫ জনের মৃত্যু হয়েছে।  এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৬৩ জনের। 

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৯৫৩ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ২০৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪৫ জনের মধ্যে ঢাকা বিভাগের ৮৩ জন, চট্টগ্রামে ৭১, রাজশাহীতে ১০, খুলনায় ২৫, বরিশালে ৬, সিলেটে ১৮, রংপুরে ১৯ ও ময়মনসিংহে ১৩।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১৩ লাখ ৬৫ হাজার ৫৮ জনের। করোনায় মারা গেছেন ২২ হাজার ৮৯৭ জন। আর সুস্থ হয়েছেন ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন।