ঢাকা, মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ ২৩:৪৩:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

করোনায় আরো ৫০ জনের মৃত্যু, আক্রান্ত ২৯২৮

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ২০ জুলাই ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রতিদিন বেড়েই চলেছে মৃতের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯২৮ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৫০ জন মারা গেছেন।এই নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই হাজার ৬৬৮ জন।আর নতুন ১ হাজার ৯১৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৫৫৬ জন।শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৭৪ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ।

সোমবার (২০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ৮০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩৩২৯ জনের এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩৩৬২ জনের। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ লাখ ৪১ হাজার ৬৬১ জনের।গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৯১ শতাংশ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩৫ জন ও নারী ১৫ জন।এই পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা ২ হাজার ১০৪ জন আর নারী ৫৬৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, বয়স বিভাজনে ০-১০ বছরের মধ্যে একজন, ২১-৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে একজন, ৪১-৫০ বছরের মধ্যে ১১ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৯ জন, ৬১-৭০ বছরের মধ্যে ২০ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৪ জন, ৮১-৯০ বছরের ২ জন এবং ৯১-১০০ বছরের মধ্যে একজন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ৩২ জন এবং বাড়িতে ৫ জন মারা গেছেন।

ডা. নাসিমা আরও জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রামে ৭ জন, রাজশাহীতে ৫ জন, সিলেটে ৩ জন, খুলনায় ১০ জন, বরিশাল ও রংপুরে একজন করে জন মারা গেছেন।

এই পর্যন্ত ঢাকা বিভাগে এক হাজার ৩০৫ জন, চট্টগ্রামে ৬৭৩ জন, রাজশাহী ১৪৪, খুলনায় ১৭৩ জন, বরিশালে ১০০ জন, রংপুরে ৯০, সিলেটে ১২৫ এবং ময়মনসিংহে ৫৮ জন মারা গেছেন।

ব্রিফিংয়ে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়ে অধ্যাপক নাসিমা বলেন, তরল খাবার, কুসুম গরম পানি ও আদা চা পান করবেন। সম্ভব হলে মৌসুমী ফল খাবেন ও ফুসফুসের ব্যায়াম করবেন। এ সময় ধূমপান ত্যাগ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, এটি ফুসফুসের কার্যকারীতা নষ্ট করে দেয়।

উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।

-জেডসি