ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৮:৪৪:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

করোনায় উপ-কর কমিশনার কুমার সাহার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩২ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১২ দিন করোনার সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার সুধাংশু কুমার সাহা । সোমবার (০৮ জুন) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জাতীয় রাজস্ব বোর্ডের সিনয়ির তথ্য কর্মকর্তা সৈয়দ এ মোমেন বিষয়টি নিশ্চিত করেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন এ তথ্য নিশ্চিত করেছেন। সুধাংশুর বন্ধু জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সৈকত আলীও ফেসবুক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সুধাংশু কুমার কর অঞ্চল-৩ ঢাকায় কর্মরত ছিলেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হন। তিনি ছাড়া তার স্ত্রী মানসী সাহা, ৭ বছরের মেয়ে সাঁঝবাতি ও গৃহকর্মীও কোভিড ১৯-এ আক্রান্ত হন।

সাধারণ ছুটিতেও অফিস করছিলেন সুধাংশু। সর্বশেষ তিনি ১৪ মে অফিস করেছেন। এর পর কয়েক দিন ধরে তার প্রচণ্ড জ্বর ছিল। করোনার উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করান। ২৮ মে তার রিপোর্ট পজিটিভ আসে।

জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ওই দিন তাকে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি করা হয়। দেয়া হয় অক্সিজেন সাপোর্ট। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। সোমবার রাতে অবস্থার আরও অবনতি হলে ভেন্টিলেশনে নেয়া হয়। পরে রাত ১১টার দিকে তিনি মারা যান।সুধাংশুর সহকর্মীরা জানান, সুধাংশু কুমারের পরিবারের বাকি সদস্যরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

১৪ মের পর কয়েক দিন ধরে তার তীব্র জ্বর ছিল। করোনার উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করান। ২৮ মে তার রিপোর্ট পজিটিভ আসে। জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ওই দিন তাকে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি করা হয়। দেয়া হয় অক্সিজেন সাপোর্ট। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। সোমবার রাতে অবস্থার আরও অবনতি হলে ভেন্টিলেশনে নেয়া হয়। পরে রাত ১১টার দিকে তিনি মারা যান।

সুধাংশু সাহার মৃত্যুতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম শোক প্রকাশ করেছেন। তিনি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান।

-জেডসি