ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১৪:১৬:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩

করোনায় এক দিনে ৬০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ১৬ জুন ২০২১ বুধবার

করোনায় এক দিনে ৬০ জনের মৃত্যু

করোনায় এক দিনে ৬০ জনের মৃত্যু

মারণব্যাধি করোনাভাইরাসের ঝড় যেন থামতেই চাইছে না।  প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬০ জনের মৃত্যু হয়েছে।  এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৫৬ জনের। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার ২৪ ঘণ্টায় ৫০ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ৩ হাজার ৩১৯ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১৪ দশমিক ২৭ শতাংশ।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জনের। করোনায় মারা গেছেন ১৩ হাজার ২৮২ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৩ হাজার ৭৫২ জন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৩ হাজার ৮০৭টি নমুনা পরীক্ষা করা হয়।  এতে ৩ হাজার ৯৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬২ শতাংশ।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।