করোনায় এক মাসে সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত ২৩২২
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩০ পিএম, ৮ জুন ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৯১৩ জনে। এই সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে দুই হাজার ৩২২ জনের শরীরে। মোট শনাক্তের সংখ্যা আট লাখ ১৫ হাজার ২৮২ জন। মৃত্যু ও শনাক্তের এ সংখ্যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত মাসের ৯ তারিখে করোনায় ৫৬ জনের মৃত্যু হয়েছিল।
মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৬২ জন করোনামুক্ত হয়েছেন। সবমিলিয়ে দেশে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা সাত লাখ ৫৫ হাজার ৩০২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২.১২ শতাংশ। সুস্থতার হার ৯২.৬৪ শতাংশ। আর মৃত্যুর হার ১.৫৮ শতাংশ।
১৯ হাজার ১৬৫টি নমুনা পরীক্ষার করে দুই হাজার ৩২২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস ধরে টানা মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর বছর শেষে কয়েক মাস ক্রমান্বয়ে কমতে থাকে। চলতি বছরের শুরুতে করোনায় মৃত্যু ও শনাক্ত অনেকটা কমে আসে। তখন শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়। সে হিসেবে বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই বলা হয়।
-জেডসি
- রাজধানীর ঘরে ঘরে সর্দি-কাশি-জ্বর, আক্রান্ত পুরো পরিবার
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক



