ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১৪:২১:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩

করোনায় এক লাফে ৮২ জনের প্রাণহানী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ২০ জুন ২০২১ রবিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দেশে ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। প্রতি দিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮২ জন। এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৪১ জনের।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জনের। করোনায় মারা গেছেন ১৩ হাজার ৫৪৮ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ৬৫৫ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ২২ হাজার ২৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ২৩১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৮ শতাংশ।