ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৮:৩১:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

করোনায় একদিনে আক্রান্ত ১ লাখ ৩৭ হাজার, মৃত্যু ৪৪২০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১২ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৮ হাজার ২৩৬ জন। এছাড়া অচেনা ভাইরাসটি শনাক্ত হয়েছে ৭৭ লাখ ৩২ হাজার ৪৮৫ জনের শরীরে। যার মধ্যে গতকাল একদিনেই মারা গেছেন ৪৪২০ জন। এই ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৬৯৪ জন।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এই তথ্য জানা গেছে।

শনিবার সকাল আটটা পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৪ লাখ ২৮ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ৩২ হাজার ৪৮৫ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৩৯ লাখ ২৫ হাজার ৩৫৪ জন।

চীন উহান শহর থেকে করোনার প্রাদুর্ভাব শুরু। এরপর ইউরোপে তাণ্ডব চালায় প্রাণঘাতী এ ভাইরাস। তবে এখন ভাইরাসটির সংক্রমণের কেন্দ্র দক্ষিণ এশিয়া ও আমেরিকা। আক্রান্ত ও মৃত্যুতে দীর্ঘদিন ধরে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

করোনাভাইরাসের আক্রমণে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত মানুষের সংখ্যা ২১ লাখ ১৬ হাজার ৯২২। দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার ৮২৫ জনের। আক্রান্ত ও মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের ধারেকাছে নেই কোনো দেশ।

আক্রান্ত ও মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের পরপরই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে এখন মোট আক্রান্ত ৮ লাখ ২৯ হাজার ৯০২। দেশটিতে করোনায় মৃত্যু ৪২ হাজারের কাছাকাছি। দেশটিতে করোনায় মোট ৪১ হাজার ৯০১ জন মারা গেছেন।

করোনা রোগী শনাক্তের দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে ৫ লাখ ১১ হাজার ৪২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬ হাজার ৭১৫ জনের।

যুক্তরাজ্যেকে টপকে চার নম্বরে চলে আসা ভারতে করোনা রোগীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৬০৩ জন। মারা গেছেন ৮৮৯০ জন।

যুক্তরাজ্যজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা প্রতিনিয়ত কমছে। দেশটিতে মোট ২ লাখ ৯২ হাজার ৯৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত। করোনায় মোট মৃত হয়েছে ৪১ হাজার ৪৮১ জনের।

বাংলাদেশেও প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় রেকর্ড ভাঙছে। গতকাল আরও ৩ হাজার ৪৭১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১ হাজার ৫২৩ জনে। এদিন আরও ৪৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৯৫ জনে।

-জেডসি