করোনায় একদিনে আক্রান্ত ১ লাখ ৬০ হাজার, মৃত্যু ৩৪১৫
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৮ পিএম, ৩০ জুন ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বিশ্বে দিন দিন বেড়েই চলছে। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের ১ কোটি চার লাখের বেশি মানুষ। এছাড়া মৃতের সংখ্যাও ৫ লাখ ছাড়িয়েছে।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার (৩০ জুন) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি চার লাখ ৭ হাজার ৮৫৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৬০ হাজার ৯৮৫ জন। এছাড়া বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৮ হাজার ৭৭ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪১৫ জন। এছাড়া করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৬৪ হাজার ৩৫৫ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। টানা তিন দিন আক্রান্তে রেকর্ডের পর সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ২৬ লাখ ৮১ হাজার ৮১১ জন। যুক্তরাষ্ট্রে করোনার আঘাতে মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ৭৮৩ জনের। করোনায় মোট মৃতের দিক থেকেও প্রথমে রয়েছে দেশটি। তবে দশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ১৭ হাজার ১৭৭ জন।
করোনায় আক্রান্তের থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ১৩ লাখ ৭০ হাজার ৪৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৫৮ হাজার ৩৮৫ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৫৭ হাজার ৪৬২ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। রাশিয়ায় মোট ৬ লাখ ৪১ হাজার ১৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে আর দেশটিতে মৃত্যু হয়েছে ৯ হাজার ১৬৬ জন এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ৩ হাজার ৪৩০ জন।
লকডাউন শিথিলের পর থেকে চতুর্থ অবস্থানে থাকা ভারতে করোনার সংক্রমণ বাড়ছে হু হু করে। ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ৫৩৬ জন আর করোনায় মৃত্যু হয়েছে ১৬ হাজার ৯০৪ জনের। সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ২৭১ জন।
সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৮ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১ লাখ ৪১ হাজার ৮০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭৮৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৫৭ হাজার ৭৮০ জন।
-জেডসি
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে