ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ০:২৮:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

করোনায় একদিনের ব্যবধানে বিশ্বে আক্রান্ত ২ লাখেরও বেশি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার

করোনায় একদিনের ব্যবধানে বিশ্বে আক্রান্ত ২ লাখেরও বেশি

করোনায় একদিনের ব্যবধানে বিশ্বে আক্রান্ত ২ লাখেরও বেশি

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আজ শনিবার সকাল পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২১৭ জনে। শুক্রবার আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮ লাখের কিছু বেশি থাকলেও এক দিনের ব্যবধানে তা বেড়েছে দুই লাখেরও বেশি।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৪ হাজার ৬১৪ জনে এবং প্রাণঘাতী এ রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫৭ লাখেরও বেশি মানুষ।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রায় ২৮ লাখ মানুষ আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৯ হাজার ৪৩২ জনের। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। শুক্রবার পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ১৫ লাখের বেশি মানুষ এবং মারা গেছেন ৬১ হাজার ৮৮৪ জন।

সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬ লাখ ৬৬ হাজার ৯৪১ জনে। এ তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৫ হাজার ৫৪৪।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।