করোনায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তারা সহায়তা পাবেন: ইন্দিরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
করোনায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তারা সহায়তা পাবেন: ইন্দিরা
করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তা ও ব্যবসায়িদের ক্ষতির পরিমান নিরুপণ করে আর্থিক ও টেকনিক্যাল সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ রোববার সচিবালয়ে তার অফিস কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, দপ্তর-সংস্থার প্রধান ও প্রকল্প পরিচালকরে সাথে আয়োজিত এক সভায় এসব নির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি বলেন, উপজেলা ও জেলা পর্যায়ের অফিস থেকে আগামী এক সপ্তাহের মধ্যে তথ্য সংগ্রহ করে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, পহেলা বৈশাখ ও ঈদে নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীরা পোষাক এবং তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যসামগ্রী বিক্রি করতে পারেনি। অনলাইনে এ সব পণ্যসামগ্রী বিক্রির জন্য তাদের প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দিতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, এসব উদ্যোক্তাদের ক্ষতি কাটিয়ে উঠতে আজ থেকেই কাজ শুরু করতে হবে। উপকূলীয় জেলাগুলোর উপর দিয়ে সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্থ নারী ও শিশুদের সহায়তা ও পূনর্বাসনেরও নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, করোনাভাইরাসের বাস্তবতাকে মেনেই আমাদের কাজ করতে হবে। এই পরিস্থিতিতে জাতীয় শিশু পুরস্কার-২০২০ ও ৮ অগাস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপনের বিষয়ে করণিয় ঠিক করতে সংশ্লিষ্ঠ সকলকে নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী ইন্দিরা সভায় আরও বলেন, সরকারি-বেসরকারি সকল ধরনের অফিস খুলে দেওয়ায় শিশু দিবাযত্ন কেন্দ্রগুলো সর্বোচ্চ সতর্কতা ও স্বাস্থ্য বিধি মেনে চালু করতে হবে। এ ছাড়াও দীর্ঘদিন ছুটির পর কর্মজীবি মহিলা হোস্টেলে আগত বোর্ডারদের তাপমাত্রা পরীক্ষা ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক পারভীন আকতার, শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মাকসুরা নূর এনডিসি ও প্রকল্প পরিচালক ড. আবুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন ।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার


