করোনায় চট্টগ্রামে টানা দ্বিতীয় মৃত্যুশূন্য দিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি।
সংক্রমণের হার সামান্য বাড়লেও চট্টগ্রাম করোনাভাইরাসে আরো একটি মৃত্যুশূন্য দিন পার করেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬৩ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণের হার ৩ দশমিক ৬৬ শতাংশ। আরোগ্যলাভ করেন ৪৭১ জন।
সিভিল সার্জন কার্যালয় থেকে করোনা সংক্রান্ত জেলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে নিয়মিত রিপোর্টে এ সব তথ্য জানা যায়।
রিপোর্টে দেখা যায়, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এন্টিজেন টেস্টসহ পাঁচটি ল্যাবে গতকাল কোনো নমুনা পরীক্ষা হয়নি। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালসহ অবশিষ্ট আট ল্যাবে গতকাল শুক্রবার চট্টগ্রামের ১ হাজার ৭১৮ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন ৬৩ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের ২৯ ও দশ উপজেলার ৩৪ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ হাটহাজারীতে ১৪, বাঁশখালীতে ৭, সীতাকু- ও ফটিকছড়িতে ৩ জন করে, মিরসরাইয়ে ২ জন এবং রাউজান, লোহাগাড়া, আনোয়ারা, পটিয়া ও বোয়ালখালীতে ১ জন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ১ হাজার ২৩৫ জন। এর মধ্যে শহরের ৭৩ হাজার ৩৫৭ ও গ্রামের ২৭ হাজার ৮৭৮ জন।
গতকাল করোনাভাইরাসের আক্রমণে নগরী ও গ্রামে কারো মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ১ হাজার ২৭৯ জনই রয়েছে। এতে শহরের ৭০৬ ও গ্রামের ৫৭৩ জন। করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৭১ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৮৫ হাজার ৭৫৭ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১০ হাজার ৩৭৮ জন এবং বাসায় থেকে চিকিৎসায় সুস্থ হন ৭৫ হাজার ৩৭৯ জন। হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নতুন যুক্ত হন ১২২ জন । ছাড়পত্র নিয়েছেন ১৮৪ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৪১২ জন।
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ




