করোনায় ডা. আইরিন জামানের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ১৪ জুলাই ২০২০ মঙ্গলবার
করোনায় ডা. আইরিন জামানের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. আইরিন জামান মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল থেকে তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। দুপুর ১টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ডা. আইরিন জামান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। এর আগে সকাল ৮টায় তার মৃত্যুর খবর প্রকাশ পায়। পরে জানা যায় তিনি বেঁচে আছেন। তখন তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। ক্ষীণ শ্বাসপ্রশ্বাস চলছিল তার।
হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. রঞ্জন কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত শনিবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার তার অবস্থা কিছুটা ভালো ছিল। আজ সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তার ক্ষীণ শ্বাসপ্রশ্বাস চলছিল, যে কারণে তাকে মৃত ঘোষণা করা হয়নি। দুপুর পৌনে ২টার দিকে আইরিন জামানের মৃত্যু হয়েছে।’
বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরীও গণমাধ্যমে ডা. আইরিন জামানের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
ডা. আইরিন কুমিল্লা মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার স্বামীর নাম ডা. মইজ্জুল। তিনিও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাংগঠনিক সম্পাদক।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৬৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০ জন চিকিৎসক।
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!







