ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ৮:৩১:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

করোনায় দেশে আরও ১৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ২০ নভেম্বর ২০২০ শুক্রবার

করোনায় দেশে আরও ১৭ জনের মৃত্যু

করোনায় দেশে আরও ১৭ জনের মৃত্যু

মারণব্যাধি করোনার থাবায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ২৭৫ জনের শরীরে। এই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৭০৯ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৬০৭টি। দেশে করোনায় এখন মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৩২২ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৪৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ লাখ ৫৮ হাজার ৪৩১ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে।