ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৫:০৮:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

করোনায় দেশে নতুন শনাক্ত ১০৪১, মৃত্যু ১৪

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫০ পিএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার

করোনায় দেশে নতুন শনাক্ত ১০৪১, মৃত্যু ১৪

করোনায় দেশে নতুন শনাক্ত ১০৪১, মৃত্যু ১৪

দেশে প্রতিদিনই বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৪১ জন এবং মারা গেছে ১৪ জন। সুস্থ হয়েছে ৬৪ জন।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৭ হাজার ৮৩৭টি। নমুনা পরীক্ষা করেছি ৭ হাজার ৩৯২টি। এ থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ৪১ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৮ হাজার ৮৬৩ জন।’

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন ১৪ জন। ফলে এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২৮৩ জন। সুস্থ হয়েছেন ৬৪ জন।’

এর আগে, বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ১৬২ জন, মৃত্যু হয় ১৯ জনের। তার আগের দিন মঙ্গলবার শনাক্ত হয় ৯৬৯ জন, মারা যায় ১১ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।