করোনায় দ্রুত পদক্ষেপ, নয়তো মহাবিপদ আসন্ন: জাতিসংঘ
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৬ পিএম, ২৯ মার্চ ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
অতি দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়তে পারে সর্তক করেছে জাতিসঙ্ঘ।আর এসব ব্যবস্থা সবাইকে মেনে চলারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
শনিবার জাতিসঙ্ঘ এক বিবৃতিতে জানায়, কোভিড-১৯ ছড়িয়ে পড়া কমানোর জন্য বাংলাদেশ সরকার যেসব ব্যবস্থা গ্রহণ করেছে, তার সাথে জাতিসংঘ সম্পূর্ণরূপে একমত ও সহযোগিতা করতে প্রস্তুত।
বিবৃতিতে আরও বলা হয়, জাতিসঙ্ঘ, সুশীল সমাজ ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বে বাংলাদেশ সরকার অতি দ্রুততার সাথে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। যার মধ্যে রয়েছে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ও আইসোলেশন, ভাইরাসটির ঝুঁকির ব্যাপারে ব্যাপকভাবে অবহিত করা, সামাজিক দূরত্ব, সামাজিক সুরক্ষা এবং বিদ্যালয় ও জনসমাগম হয় এমন স্থানগুলো বন্ধ করে দেয়া।আমরা সবাইকে এসব ব্যবস্থা মেনে চলার আহ্বান জানাচ্ছি।
এসব ব্যবস্থার ফলে সরকার ও জাতিসঙ্ঘের সংস্থা, সুশীল সমাজ ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো দেশব্যাপী স্বাস্থ্যব্যবস্থা আরো জোরদার করার জন্য বেশ কিছুটা সময় পাবে এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশ সরকারকে এ মহামারি দমন করতে সহযোগিতা করতে পারবে।
এই জন্য প্রণীত ‘জাতীয় প্রস্তুতি ও সাড়াপ্রদান পরিকল্পনা হলো’ একটি পরিকল্পনার নথি, যা যৌথভাবে জাতিসঙ্ঘ ও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তর বেশ কিছু সুশীল সমাজের অংশীদার ও অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রস্তুত করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক নির্দেশনার সাথে সঙ্গতি রেখে প্রস্তুত করা এই নথির উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে সরকারের সাড়াপ্রদানে সহায়তা করতে জাতিসংঘের সংস্থা ও অংশীদারদের কার্যকরভাবে প্রস্তুত করা।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










