ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ১:৩৫:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

করোনায় পেছালো নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০২ পিএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে আগামী ১৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন পিছিয়ে দেয়া হয়েছে। নির্বাচনের নতুন তালিখ ১৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন নির্বাচন পিছিয়ে দেওয়ার ঘোষণা দেন। তবে ১৭ অক্টোবরের পর আর নির্বাচন পেছানোর কোনো ইচ্ছা নেই তার, ‘নির্বাচন পেছনোর কোনো ইচ্ছাই আমর ছিল না। কিন্তু করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন যে তারিখ নির্ধারণ করা হয়েছে এরপর আর নির্বাচন পেছানোর কোনো ইচ্ছা নেই আমাদের।’

নিউজিল্যান্ডের আইন অনুযায়ী প্রধানমন্ত্রী প্রয়োজনে দুই মাসের জন্য নির্বাচন পিছিয়ে দিতে পারেন। তাছাড়া বিরোধী দলও নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করছিল।

নিউজিল্যান্ডে টানা ১০২ দিন স্থানীয় কোনো সংক্রমণ ছিল না। কিন্তু দুদিন আগে সবচেয়ে বড় শহর অকল্যান্ডে করোনার নতুন একটি ক্লাস্টার পাওয়া যায়। সঙ্গে সঙ্গে লকডাউন ঘোষণা করা হয় সেখানে। রোববার পর্যন্ত অকল্যান্ডের আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩০ জন। আর পুরো নিউজিল্যান্ডে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৯ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মনে করছে বিদেশ থেকে যারা দেশে ফিরেছেন তাদের মাধ্যমেই আবার ভাইরাসটি ছড়াতে শুরু করেছে। অবশ্য ভ্রমণকারীদের মাধ্যমে ছড়ায়নি এবার। নতুন করে যারা আক্রান্ত হচ্ছে তারা হয় পরিবারের সদস্যদের দ্বারা অথবা সহকর্মীদের দ্বারা সংক্রমিত হচ্ছে।

-জেডসি