করোনায় প্রসূতি নারীর মৃত্যু ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে: হু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৭ পিএম, ১৪ জুন ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, বিশ্বের অনেক দেশেই স্বাস্থ্যখাতকে প্রচণ্ড চাপের সম্মুখীন করেছে কোভিড-১৯। হাসপাতাল এবং প্রচলিত স্বাস্থ্য সেবার অন্যান্য কেন্দ্রকে করোনা চিকিৎসায় নিয়োজিত করা হচ্ছে। এর ফলে সন্তান জন্মদানকালীন সময়ে প্রসূতিদের মৃত্যুর ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করেন তিনি।
পৃথিবীব্যাপী উন্নয়নশীল দেশগুলোতে যেভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে তা নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালকের মতে, এর ফলে পুরো স্বাস্থ্য ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ তৈরি হওয়ায়, নির্দিষ্ট কিছু জনগোষ্ঠীর মৃত্যু ঝুঁকি বাড়ছে। বিশেষ করে সন্তান জন্মদানের সময় প্রসূতি নারীদের মৃত্যুর ঝুঁকি বেড়েছে বলে জানান তিনি।
শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস।
সংবাদ সম্মেলনে গেব্রেয়াসুস বলেন, উন্নয়নশীল দেশে করোনার সংক্রমণ আমাদের উদ্বেগের কারণ হয়ে উঠছে। বিশেষ করে, এসব দেশের বিপুল সংখ্যক মানুষ যথাযথ স্বাস্থ্য সেবার সুযোগ থেকে বঞ্চিত। নারী, শিশু-কিশোরেরা যাদের মধ্যে অন্যতম। মূল চিন্তাটা তাদের জীবনের সুরক্ষা নিয়েই। চলমান মহামারিতে এসব লোকজন ব্যাপক দুর্ভোগে পড়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, বিশ্বের অনেক দেশেই স্বাস্থ্যখাতকে প্রচণ্ড চাপের সম্মুখীন করেছে কোভিড-১৯। অনেক হাসপাতাল এবং প্রচলিত স্বাস্থ্য সেবার অন্যান্য কেন্দ্রকে করোনা চিকিৎসার জন্য রূপান্তরিত করা হচ্ছে। এর ফলে সন্তান জন্মদানকালীন সময়ে প্রসূতিদের মৃত্যুর ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করেন তিনি।
ইতোমধ্যেই আক্রান্ত মায়েদের থেকে নবজাতক শিশুর দেহে করোনা সংক্রমণের ঝুঁকি সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসন্ধান করে দেখেছে বলে জানান ডব্লিউএইচও প্রধান। এই অনুসন্ধানে দেখা গেছে, সংক্রমণের ঝুঁকির চাইতে শিশুর জন্য মাতৃদুগ্ধপানের উপকারিতাই বেশি।
তিনি আরও বলেন, মহামারির অচলাবস্থার মধ্যে তরুণেরা শঙ্কা ও বিষণ্ণতায় ভুগছেন। এই বিষয়েও আমরা উদ্বিগ্ন। বিশেষ করে কিছু দেশে লকডাউনের আগে এক-তৃতীয়াংশ তরুণ শিক্ষার্থী বিদ্যালয়ে গিয়ে তাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখার বিষয়ে শিক্ষকদের পরামর্শ পেতো। যা এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
-জেডসি
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











