ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ১০:৪৯:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

করোনায় প্রাণ গেল আরও এক পুলিশ কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ১৪ আগস্ট ২০২০ শুক্রবার

পুলিশ পরিদর্শক সুমন আলী

পুলিশ পরিদর্শক সুমন আলী

করোনায় আক্রান্ত নাটোরের বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন আলী (৪০) মারা গেছেন। আজ শুক্রবার ভোররাতে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) হারুন-অর- রশিদ ইন্সপেক্টর সুমন আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২ আগস্ট তিনি করোনায় আক্রান্ত হলে তাকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, ‌নম্র, ভদ্র, বিনয়ী এবং নিজের কর্মের প্রতি আন্তরিক এই পুলিশ অফিসারের সাথে আমার ছিল আত্মিক সম্পর্ক। অসংখ্য মামলার তদন্তে আমরা দিন-রাত এক সাথে কাজ করেছি। নিবেদিত প্রাণ এ পুলিশ অফিসারের কথা ভুলবার নয়। একমাত্র মেয়ে সুপকা (৫) এবং ভাবী রাবেয়া জান্নাতকে নিয়ে ছিল তার সংসার। বাবা পাগল সুপকাকে আজ কে দেবে সান্তনা ? তার এই অকাল মৃত্যু কে কীভাবে ভাবি মেনে নেবেন? এভাবে চলে যাওয়ায় তার পরিবার এবং পুলিশ সার্ভিসের যে ক্ষতি হলো তা পূরণ হবার নয়। মহান রাব্বুল আলামিন যেন করোনা যুদ্ধের এই ফ্রন্টলাইনারকে বেহেশত নসিব করেন।