ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৫:২২:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

করোনায় প্রাণহানি: ইউরোপে শীর্ষে ব্রিটেন, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪২ পিএম, ৬ মে ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ব্রিটেনে করোনাভাইরাস কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬৯৩ মারা গেছে। এ নিয়ে দেশটিতে প্রাণ হারাল ২৯ হাজার ৪২৭ মানুষ। আর এর মধ্য দিয়ে করোনা মহামারিতে মৃত্যুতে ইতালিকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি ইউরোপে সর্বোচ্চ মৃতের সংখ্যার দেশে পরিণত হল ব্রিটেন। ইতালিতে প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেছেন ২৯ হাজার ৩১৫ জন।

মঙ্গলবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৭ জন জানালেও ব্রিটিশ সরকারের প্রকাশ করা তথ্য অনুযায়ী ব্রিটেনে ৩২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিস (ওএনএস) ইংল্যান্ড ও ওয়েলস মিলে ২৯ হাজার ৬৪৮ জনের মৃত্যুর নিবন্ধন করেছে। এর সাথে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড যোগ করলে মৃতের সংখ্যা দাঁড়াবে ৩২ হাজারে।

ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী- দেশটিতে এ পর্যন্ত ১৩ লাখ ৮৩ হাজার ৮৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন এক লাখ ৯৪ হাজার ৯৯০ জন।

এদিকে, মৃতের সংখ্যার দিক থেকে ব্রিটেনের উপরে আছে কেবল যুক্তরাষ্ট্র। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা সেন্টার থেকে দেওয়া হালনাগাদ তথ্যে জানানো হয়েছে, মহামারি নভেল করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে দেশটিতে মৃতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়ে গেছে।

বিশ্ববিদ্যালয়টির দেওয়া হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হওয়ার পর প্রাণ হারানো মানুষের সংখ্যা এখন ৭১ হাজার ৩১ জন। আর করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা এখন ১২ লাখ ৩ হাজার ৫৭৩ জন।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্পেনে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৫৬১। দেশটিতে মারা গেছে ২৫ হাজার ৬১৩ জন। ইউরোপের দেশ ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৭০ হাজার ৫৫১ আর মৃত ২৫ হাজার ৫৩১ জন। জার্মানিতে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার। এর মধ্য থেকে মারা গেছেন ৬ হাজার ৯৯৩ জন। এছাড়া, রাশিয়ায় আক্রান্ত ১ লাখ ৫৫ হাজার ৩৭০ জন আর মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৪৫১ জন

-জেডসি