ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৩:১৫:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

করোনায় প্রিন্স গার্মেন্টেসের মালিকের মৃত্যু

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩১ এএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

মো. তাসলিম আক্তার

মো. তাসলিম আক্তার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রিন্স গার্মেন্টেসের (প্রা.) চেয়ারম্যান মো. তাসলিম আক্তার বৃহস্পতিবার বিকেলে মারা গেছেন। রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মো. তাসলিম আক্তার নামের ওই ব্যক্তি বিকেল সাড়ে ৩টায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।’

মৃত ব্যক্তির নামজ-ই-জানাযা সরকারি ব্যবস্থায় সম্পন্ন হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজিএমইএ মো. তাসলিম আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি সবাইকে তার জন্য দোয়া করতে অনুরোধ জানিয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে একজনের মৃত্যু এবং ১১২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে এবং আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩৩০ জনে।