ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৩:১৬:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

করোনায় ফারইস্ট ইউনিভার্সিটির উপাচার্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরীর মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন হাসপাতালটির ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর। তিনি জানান, গত ৫ মে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি নাজমুল করিম। অবস্থার অবনিত হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল গভীর রাতে মারা যান তিনি।

এদিকে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটেও নাজমুল করিমের মৃত্যুর বিষয়টি জানিয়ে শোক প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, 'ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. নাজমুল করিম চৌধুরীর মৃত্যুতে এফআইইউ পরিবার গভীরভাবে শোকাহত।' তবে তিনি কীভাবে মারা গেছেন ওয়েবসাইটটিতে সেই বিষয়টি উল্লেখ করা হয়নি।

-জেডসি