করোনায় বিশ্বব্যাপী জরুরি অবস্থার সমাপ্তি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৩ এএম, ৬ মে ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা দিয়েছে, কোভিড-১৯ এখন বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা প্রতিনিধিত্ব করে না।
শুক্রবার (৫ মে) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কর্মকর্তারা বলছেন, ২০২১ সালের জানুয়ারিতে এ ভাইরাসে প্রতি সপ্তাহে মৃত্যুর হার সর্বোচ্চ চূড়ায় ছিল। সেই সময় প্রতি সপ্তাহে করোনায় প্রাণহানি হয়েছে এক লাখের বেশি। সেখান থেকে মৃত্যু প্রতি সপ্তাহে তিন হাজার ৫০০ জনে নেমেছে।
ডব্লিউএইচও-এর প্রধান বলেন, প্রাণঘাতী করোনায় অন্তত ৭০ লাখ লোকের মৃত্যু হয়েছে। তবে টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস এও বলেন, করোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা দুই কোটির কাছাকাছি যা সরকারি তথ্যের থেকে তিনগুন বেশি। তিনি এসময় সতর্ক করে বলেছেন, করোনা এখনো উল্লেখযোগ্য হুমকি স্বরূপ।
টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস বলেন, `জরুরি কমিটি ১৫তম বার আমার সঙ্গে দেখা করেছে এবং পরামর্শ দিয়েছে যেন আমি করোনা আর বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা নয় - এ ঘোষণা দেই। আমি তাদের পরামর্শ গ্রহণ করেছি।`
২০২০ সালের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা বলে ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো অনেক দেশই ইতোমধ্যে ভাইরাসটির সঙ্গে বসবাসের কথা বলেছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর একে একে বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়ে এ ভাইরাস।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু










