ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৬:৪৯:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দুই লাখ ৪৮ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৬ এএম, ৪ মে ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) সোমবার সকাল পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৮ হাজার ২৮২ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৬৬ হাজার ৪ জন। অপরদিকে ১১ লাখ ৫৪ হাজার ১৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৩৪৮১ জনের।একই সময়ে আক্রান্ত হয়েছেন ৮২ হাজারের বেশি মানুষ। এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৫ হাজারের বেশি করোনা রোগী।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ আকার নিয়েছে। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ১২২ জন এবং মৃত্যু হয়েছে ৬৮ হাজার ৫৯৮ জনের। সুস্থ হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ২৬৩ জন।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ১২২ জন এবং মৃত্যু হয়েছে ২৫ হাজার ২৬৪ জনের।

মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ১০ হাজার ৭১৭ জন এবং মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮৮৪ জনের।

-জেডসি