ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৭:৫৬:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

করোনায় বেসামাল ভারত, একদিনে আক্রান্ত ৯৭৫৭০ জন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বাংলাদেশ-পাকিস্তানসহ এশিয়ার দেশগুলো যখন করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি কমছে তখন ভারতের অবস্থা বেসামাল। মহামারি এই ভাইরাসের নতুন ভরকেন্দ্রে পরিণত হয়েছে ভারত। প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা রেকর্ড ভাঙছে সেখানে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯৭ হাজার ৫৭০ জন। যা বিশ্বের মধ্যে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড। অসহায় মানুষের বাঁচার আকুতি যেন শুনতেই পাচ্ছে না মোদি সরকার।

টাইমস অব ইন্ডিয়া ও আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিন রেকর্ড সংখ্যক আক্রান্ত হওয়ায় বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। সেটা সামাল দিতে পারছে না হাসপাতালগুলো। এমন পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সংকট।

মুম্বাইর পানলেভেরের নিরাময় হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. অমিত থাদানী জানিয়েছেন, তাদের এলাকায় অক্সিজেন সংকট তীব্র আকার ধারণ করেছে, সমস্যা হচ্ছে ফিলিংস্টেশনগুলো উৎপাদকারী প্রতিষ্ঠানের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাচ্ছে না। সরবরাহ খুবই কম। এখন আমরা যদি ৫০টি সিলিন্ডার চাই তাহলে পাচ্ছি ৫ থেকে ৭টা।

ন্যাভি মুম্বাই মিউনিসিপাল করপোরেশনের একজন কর্মকর্তাও জানিয়েছেন একই কথা। তিনি বলেছেন, মুম্বাইর আশে-পাশের অনেক এলাকার হাসপাতালগুলোর অক্সিজেনের মজুদ ফুরিয়ে আসছে। তাদের কাছ থেকে আমরা নতুন করে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের অনুরোধ পাচ্ছি। বিষয়টি আমরা রাজ্য কর্তপক্ষকে জানিয়েছি।

চলতি মাসের শুরু থেকেই আক্রান্তের সংখ্যায় রেকর্ড ভাঙছে ভারত। ৮ সেপ্টেম্বর সেখানে আক্রান্ত হয়ছিল রেকর্ড ৯৫ হাজার ৫২৯ জন। ৯ সেপ্টেম্বর ৯৬ হাজার ৭৬০ জন, ১০ সেপ্টেম্বর ৯৬ হাজার ৭৬০ জন ও ১১ সেপ্টেম্বর আক্রান্ত হয় ৯৭ হাজার ৬৫৪ জন।

এই পর্যন্ত ভারতে মোট আক্রান্ত হয়েছে ৪৭ লাখ ৫০ হাজার ৩৭০ জন। যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। আর মারা গেছে ৭৮ হাজার ৫৯৮ জন। যা বিশ্বের মধ্যে তৃতীয় সর্বোচ্চ।

-জেডসি