ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ২:৫০:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

করোনায় ব্রিটিশ সরকারের ঋণ ছাড়ালো ২ ট্রিলিয়ন পাউন্ড

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৯ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ব্রিটিশ সরকারের ঋণের পরিমাণ দুই ট্রিলিয়ন পাউন্ড ছাড়িয়ে গেছে। এটি ব্রিটেনের জিডিপির শতকরা ১০০ ভাগ পেরিয়ে গেছে যার অর্থ হচ্ছে ব্রিটেনে প্রতিবছর যে পরিমাণ জাতীয় উৎপাদন হয় তার চেয়ে ঋণের পরিমাণ এখন বেশি। ব্রিটেনের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স এই তথ্য জানিয়েছে।

১৯৬০-৬১ অর্থবছরের পর এই প্রথম ব্রিটিশ সরকার এত বিশাল পরিমাণের ঋণের কবলে পড়ল।

জানা গেছে, করোনা মহামারি এবং তার প্রভাবে সরকার যে পরিমাণ অর্থ ব্যয় করেছে সেই কারণেই বিশাল অংকের এই ঋণ জমা হয়েছে।

সংবাদ সংস্থা ব্লুমবার্গের খবরে জানা যায়, করোনা মহামারির কারণে ব্রিটেনে লম্বা সময় লকডাউন ছিল এবং সে সময় বেশিরভাগ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বসিয়ে বেতন দিতে হয়েছে। এ মুহূর্তে ব্রিটেনের প্রতি আটজন সরকারি চাকরিজীবীর মধ্যে একজন ছুটিতে রয়েছেন।

লকডাউনের দিনগুলোতে ব্রিটিশ সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শতকরা ৮০ ভাগ বেতন পরিশোধ করেছে। এই সুবিধা আগামী অক্টোবরে শেষ হয়ে যাবে। তবে বিরোধীদলগুলো এই সুবিধার মেয়াদ বাড়ানোর দাবি জানাচ্ছে। যদি অক্টোবর মাসে সরকারি সুবিধা বাতিল করা হয় তাহলে তার অর্থ দাঁড়াবে ব্রিটেনে আরো বহু মানুষ চাকরি হারাবে।

ব্রিটেনের এই মন্দাবস্থা সৃষ্টি এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর লাখ লাখ ব্রিটিশ নাগরিকের মধ্যে এই উদ্বেগ ছড়িয়ে পড়েছে যে, তাদের ভবিষ্যৎ ক্রমেই অনিশ্চিত হবে। এ অবস্থায় ব্রিটিশ সরকার দেশকে উদ্ধারের জন্য কি ব্যবস্থা নিতে পারে তা এখনো পরিষ্কার নয়।সূত্র: আল জাজিরা ও ব্লুমবার্গ

-জেডসি