ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ১০:৫৮:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে

করোনায় ভারতে একদিনে সর্বোচ্চ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৭ এএম, ২৮ এপ্রিল ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ সংখ্যক ৫৮ মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩০ হাজার।টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোমবার রাত পর্যন্ত করোনায় ভারতে মৃত্যু হয়েছে ৫৮ জনের, যা একদিনে সর্বোচ্চ। তাতে ভারতে মোট মৃতের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৯৩৭।

সোমবার দেশটিতে করোনায় নতুন আক্রান্ত করে আক্রান্ত হয়েছে ১,৭০৯ জন। এর মধ্যে মহারাষ্ট্র ও গুজরাটে আক্রান্ত হয়েছে যথাক্রমে ৫২২ ও ২৪৭ জন।

প্রতিবেদনে বলা হয় হঠাৎ করেই মধ্য প্রদেশের ইন্দোরে করোনার রোগীর সংখ্যা বাড়ছে। সেখানে একদিনে আক্রান্ত হয়েছে ১৯৬ জন। মুম্বাইয়ে নতুন শনাক্ত ৩৬৯ জন। আর দিল্লিতে ১৯০ জন নতুন করে আক্রান্ত হয়েছে।

করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখা বিহার ও ঝাড়খন্ডেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। বিহারে একদিনে আক্রান্ত ৬৮ জন, ঝাড়খন্ডে ২০ জন। আর গুজরাটে ১১, রাজস্থানে ৯, মধ্য প্রদেশে ৭ ও পশ্চিমবঙ্গে ২ জন করে নতুন রোগী পাওয়া গেছে।

ভারতের সরকারি তথ্যে বলা হয়েছে এখন পর্যন্ত করোনায় মোট ৯৩৭ মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩৬৯ জন মহারাষ্ট্রের ও ২১৯ জন মুম্বাইয়ের।

-জেডসি