করোনায় মারা গেছেন বুরুন্ডির প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৩ পিএম, ১০ জুন ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
বুরুন্ডির দীর্ঘদিনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট পিয়েরে নকুরুনজিজা অকস্মিকভাবে মারা গেছেন। তিনি ও তার স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে দিন কয়েক আগেই স্থানীয় গণমাধ্যম জানিয়েছিল। খবর দ্য গ্লোব এন্ড মেইলের।
তবে ৫৫ বছর বয়সী নকুরুনজিজার উপসর্গহীন করোনায় আক্রান্ত হন। এই কারণে শনিবার তাকে করুজি শহরের এক হাসপাতালে ভর্তি করা হয়। রোববার তিনি সুস্থ হয়ে উঠেন বলেও জানা যায়। কিন্তু পরদিন অর্থাৎ সোমবার ‘খুব আশ্চর্যের সঙ্গে’ জানা যায় তার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে এবং ওইদিন বেশ কয়েক ঘণ্টা ধরে চেষ্টা চালানোর পরেও তাকে বাঁচানো যায়নি। বুরুন্ডিরি এক সরকারি বিবৃতিতে এমনটিই জানানো হয়েছে।
তার কোভিড-১৯য়ে আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হলে তিনিই হবেন বিশ্বের প্রথম কোনও রাষ্ট্রনায়ক যিনি এই রোগে মারা গেছেন।
বুরুন্ডিতে করোনা মহামারি ছড়িয়ে পড়ার প্রথম সপ্তাহগুলিতে সরকারি কর্মকর্তারা জোর দিয়ে বলেছিলেন তাদের দেশ ‘ঈশ্বরের দ্বারা সুরক্ষিত’এবং কেউ এই ভাইরাসে আক্রান্ত হবে না।
বুরুন্ডি বিশ্বের গুটিকয়েক দেশের একটি যারা করোনার বিস্তার ঠেকাতে ক্রীড়া ইভেন্টগুলি নিষিদ্ধ কিংবা অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে অস্বীকার করেছিল।
দেশটিতে গত মাসে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণায় হাজার হাজার মানুষের সমাবেশের অনুমতি দেয়া হয়েছিল। সেসব সমাবেশে কোনও ফেস মাস্ক ব্যবহারের বালাই ছিল না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার চার বিশেষজ্ঞ, যারা মহামারি ঠেকাতে সরকারের কোনও ব্যবস্থা না নেয়া সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন, গত মাসে তাদেরকে বুরুন্ডি থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে প্রতিবেশী দেশ কেনিয়ার মিডিয়া জানিয়েছে, বুরুন্ডির প্রেসিডেন্টের স্ত্রী ডেনিস বুকমি নকুরুনজিজাকে গত ২৯ মে বিমানে করে নাইরোবির একটি শীর্ষ হাসপাতালে করোনা চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল।
সোমবার স্থানীয় গণমাধ্যম জানায়, করোনা আক্রান্ত প্রেসিডেন্ট নকুরুনজিজা-ও হাসপাতালে ভর্তি ছিলেন। তবে বুরুন্ডি সরকার এই দুই রিপোর্টের কোনটি সম্পর্কেই কোনও বক্তব্য দেয়নি।
বুরুন্ডিতে মাত্র ৮৩ জন করোনা রোগী শনাক্ত এবং একজনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তবে ১১ লাখ জনগোষ্ঠীর এই দেশটিতে মাত্র ৩ হাজার ৮৩৮টি করোনা টেস্ট হয়েছে যা বিশ্বের সর্বনিম্ন টেস্টের হারের মধ্যে একটি। ধারণা করা হচ্ছে, বুরুন্ডিতে এই ভাইরাসে বহু লোকের মৃত্যু হয়েছে, যদিও সরকারিভাবে সেগুলো স্বীকার করা হয়নি।
-জেডসি
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











