করোনায় মারা গেলেন পপুলার গ্রুপের চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৭ পিএম, ১০ জুন ২০২০ বুধবার
পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তার
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পপুলার মেডিকেল কলেজ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ও পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তার (৬০)। আক্রান্ত হওয়ার তিন সপ্তাহ পর আজ বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পপুলার গ্রুপের প্রতিষ্ঠাতা ও বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচির বাসিন্দা চিকিৎসক মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ছিলেন তাহেরা আক্তার। তার দাফন বনানী গোরস্থানে করা হতে পারে জানিয়েছে পপুলার গ্রুপের একটি সূত্র।
তাহেরা আক্তারের বাবার নাম মখলেসুর রহমান। তিনি একসময় বগুড়ার বিশিষ্ট ঠিকাদার ছিলেন। রাজধানীর বনানীতে পরিবারের সঙ্গে বসবাস করতেন তাহেরা আক্তার।
জানা গেছে, পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তারের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় প্রায় তিন সপ্তাহ আগে। প্রথমদিকে তাকে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার হৃদরোগের সমস্যা দেখা। পরে গতকাল মঙ্গলবার এনজিওগ্রাম করানোর জন্য শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে আনা হয় তাহেরাকে। আজ তার মৃত্যু হয়।
পপুলার ডায়াগনস্টিক সেন্টার বগুড়া শাখার জনসংযোগ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া এসব তথ্য নিশ্চিত করেন।
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম









