করোনায় মারা গেলেন ৭১ টিভির প্রযোজক রিফাত সুলতানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৬ পিএম, ১৬ এপ্রিল ২০২১ শুক্রবার
করোনায় মারা গেলেন ৭১ টিভির প্রযোজক রিফাত সুলতানা
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির প্রযোজক রিফাত সুলতানা (৩২)। সন্তানসম্ভবা অবস্থায় এক সপ্তাহ ধরে করোনার সঙ্গে লড়ছিলেন তিনি। আজ শুক্রবার সকালে কন্যা সন্তানের জন্ম দিয়ে বিকেলেই মারা যান তিনি।
জানা গেছে, আজ বিকেল পাঁচটার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে মারা যান রিফাত। রিফাত সুলতানা রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র ও গণমাধ্যম বিভাগের শিক্ষার্থী ছিলেন।
রিফাতের যমজ সন্তান রয়েছে। তাদের বয়স প্রায় দুই বছর। গতকাল বৃহস্পতিবার সকালে রিফাতকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে আজ সকালে তার কন্যা সন্তানের জন্ম হয়। বিকাল ৩টা থেকে সাড়ে ৩টার দিকে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপর বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।
এদিকে তার সদ্যজাত সন্তানের অবস্থাও ভালো নয়। কন্যা সন্তানটি এখন এভার কেয়ার হাসপাতালে রয়েছে। তাকে বিশেষভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
৭১ টিভির প্রযোজক মাজহারুল মাসুম জানান, বিকেলে রিফাত সুলতানার মৃত্যুর সংবাদ পেয়েছেন তারা। সকালে রিফাতের সন্তানের জন্ম হয়েছে। একই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন তার শাশুড়ি। এ ছাড়া রিফাতের স্বামীও করোনায় আক্রান্ত।
রিফাতের সহকর্মী ও বন্ধু তারেক হাসান জানান, রিফাতের স্বামী নাজমুল ইসলামও একাত্তর টিভিকে চাকরি করেন। নাজমুল করোনায় আক্রান্ত হওয়ার পর কয়েকদিন ধরে মুগদা হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

