ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ১২:০২:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা

করোনায় মৃত এক লাখ ৭৭ হাজার, আক্রান্ত সাড়ে ২৫ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০০ এএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর মিছিল যেন থামছেই না। প্রতি মুহূর্তে বাড়ছে এ সংখ্যা।মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত বিশ্বে সাত হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ। এছাড়া একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় ৪৩ হাজার করোনা রোগী।

যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ডোমিটার থেকে আরও জানানো হয়, বুধবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৭ হাজার ৬১৯ জনে এবং আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৫৬ হাজার ৭৬১ জন। অপরদিকে ৬ লাখ ৯০ হাজার ৩৯৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ আকার নিয়েছে। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৮ হাজার ৭৪৪ জন এবং মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৩১৮ জনের। সুস্থ হয়েছেন ৮২ হাজার ৯২৩ জন।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪ হাজার ১৭৮ জন এবং মৃত্যু হয়েছে ২১ হাজার ২৮২ জনের।

মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৯৫৭ জন এবং মৃত্যু হয়েছে ২৪ হাজার ৬৪৮ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।এই ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

-জেডসি