করোনায় মৃত্যু থেকে লাভবান হচ্ছেন মার্কিন ডাক্তাররা: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৬ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারিতে যেসব মৃত্যু ঘটছে, তা থেকে দেশের ডাক্তাররা লাভবান হচ্ছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে যখন করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রণের মাত্রা বাড়ছে তখন তিনি এই বক্তব্য দিলেন।
গতকাল (শুক্রবার) যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড স্পর্শ করেছে। এদিন এক লাখেরও বেশি মানুষ করোনাাভাইরাসে আক্রান্ত হয়েছে। বার্তা সংস্থা রযটার্স এ তথ্য দিয়েছে।
করোনায় মৃত্যু প্রসঙ্গে ট্রাম্প বলেন, যদি কোনো ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তবে আমাদের ডাক্তাররা অর্থ পান। আপনারা সবাই এটা জানেন। ঠিক না? আমি বলতে চাইছি যে, আমাদের ডাক্তাররা খুবই স্মার্ট। গতকাল উইসকনসিনের গ্রিন বে-তে নির্বাচনী সমাবেশে একথা বলেন।
উইসকনসিনের বিরোধী ডেমোক্র্যাটিক দলের গভর্নর ওই অঙ্গরাজ্যে করোনাভাইরাসের বিস্তার রোধে যেসব প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছেন তার সমালোচনা করে ট্রাম্প বলেন, জো বাইডেন যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তবে তিনি ছুটির দিনে অথবা অন্য কোনো বিশেষ উপলক্ষে সমাবেশ করতে দেবেন না। সেজন্য আপনাদেরকে নিজেদের অঙ্গরাজ্য উন্মুক্ত রাখতে হবে।
এর আগেও প্রেসিডেন্ট ট্রাম্প করোনাভাইরাস নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য দিয়েছেন। গতকালের সমাবেশেও তাই করেন। এসময় সমাবেশে উপস্থিত তার বহু সমর্থকের মুখে মাস্ক ছিল না।সূত্র: পার্সটুডে
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭








