ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২২:১৬:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

করোনায় মৃত্যু দেড় লাখ ছাড়ালো, আক্রান্ত ২২ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৮ এএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মাত্র এক সপ্তাহের ব্যবধানে আরও ৫০ হাজার মানুষের মৃত্যুতে বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনায় প্রাণহানির সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ মরণ ভাইরাসে বিশ্বের ১ লাখ ৫৪ হাজার ৯শ জনের প্রাণ কেড়ে নিয়েছে।

বিশ্বের ২১০টি দেশ এবং অঞ্চলের ছড়িয়ে পড়া মহামারি এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২২ লাখ ছাড়িয়েছে। গবেষণাভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যমতে এই প্রতিবেদন লিখা পর্যন্ত বিশ্বে ২২ লাখ ৩৮ হাজার ৫ জনেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে প্রায় লাখ মানুষ চিকিৎসায় সুস্থ্য হয়ে উঠেছে। চিকিৎসাধীনদের মধ্যে অর্ধ লাখেরও বেশি রোগীর অবস্থা আশঙ্কাজনক।

১১ এপ্রিলের পর জ্যামিতিক হারেই বাড়তে তাকে মৃত এবং আক্রান্তের সংখ্যা। এক সপ্তাহের ব্যবধানে সেটা বেড়ে দেড় লাখ ছাড়িয়ে গেছে এবং আক্রান্ত বেড়ে ২২ লাখ ৩৮ হাজারে।

চীন ১১ জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর তথ্য ঘোষণা দেয়। প্রথম মৃত্যুর পর ৫০ হাজার ছাড়াতে সময় লেগেছে ৮৩ দিন। এর পরের ৫০ হাজার মানুষের মৃত্যু হয় মাত্র আটদিনে। আর এর সাতদিনের মাথায় মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। সেই হিসেবে মাত্র ১৫ দিনে পৃথিবীতে ১ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলো।

করোনায় সবচেয়ে বিধ্বস্ত দেশ যুক্তরাষ্ট্র। আক্রান্তের ধারেকাছে নেই কেউ। মৃত্যুর দিক থেকেও সবার শীর্ষে রয়েছে দেশটি। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছে ৩৭ হাজারের বেশি মানুষ। ১৬ এপ্রিল একদিনেই মৃত্যু হয়েছে সাড়ে চার হাজারের বেশি মানুষের। গত ২৪ ঘণ্টায় আরও আড়াই হাজারের বেশি মানুষ মারা গেছে। একই সময়ে আক্রান্তের সংখ্যা ৩২ হাজার।

যুক্তরাষ্ট্রে করোনায় সবচে বেশি বিপর্যস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য। এই ষ্টেটে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৭শ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ১৪ হাজার ৮ জনের বেশি। এছাড়া নিউ জার্সিতে আক্রান্ত পৌনে এক লাখ ছাড়িয়েছে। সাড়ে ৩ হাজারের অধিক।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে আক্রান্তের সংখ্যা দুই লাখের কাছাকাছি। ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যমতে ইউরোপের এ দেশটিতে ১ লাখ ৯০ হাজার ৯শ আক্রান্ত হয়েছে। মৃতের সংখায় তৃতীয় স্থানে রয়েছে দেশটি। আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে প্রায় পৌনে এক লাখ রোগী।

স্পেনের পরেই তৃতীয় সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের দেশ ইতালি। ইউরোপের এ দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় পৌনে দুই লাখ। কিন্তু মৃতের সংখ্যায় দেশটি দ্বিতীয় স্থানে থাকা দেশটিতে প্রায় ২৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এছাড়া আক্রান্ত ও মৃত্যুতে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এ পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এ মারণ ভাইরাসে সেখানে মারা গেছে সাড়ে ১৮ হাজারের বেশি মানুষ। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৪শ জন। মৃত্যু ৪ হাজার ৩শ।

যুক্তরাজ্যেও মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৪ হাজার ৫৭৬ জন। আক্রান্ত ১ লাখ ৮ হাজার ৬৯২ জন। ইরানে আক্রান্ত ৭৯ হাজার ৪৯৪ জন। মৃত্যু হয়েছে ৪ ৫৫৮ জনের। বেলজিয়ামে মৃত্যু ৫ হাজার ১৬৩ জনের। নেদারল্যান্ডসে মৃত্যু ঘটেছে ৩৪৫৯ জনের।

এদিকে করোনার উৎপত্তিস্থল চীনে হঠাৎ মৃত্যুর সংখা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় ১ হাজার ৩শ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন ৩শ জনেরও বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ৮২ হাজার ৬৯২ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪ হাজার ৬৩২ জন।

-জেডসি