করোনায় মৃত্যু হলো আরও ৫১ জনের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ বুধবার
প্রতীকী ছবি
সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৫৮ জনে। শনাক্তের হার ৬.৬৪।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯০১ জনের। ফলে এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জনে।
গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮০৮টি ল্যাবরেটরিতে ২৮ হাজার ৫৪৪টি নমুনা সংগ্রহ ও ২৮ হাজার ৬১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯৩ লাখ ৩২ হাজার ৪৬০টি।
নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৬ দশমিক ৬৪ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৪৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ৮৭৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য ২ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত ৫১ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন, ষাটোর্ধ্ব ১৮ জন, সত্তরোর্ধ্ব পাঁচজন, আশি-ঊর্ধ্ব তিনজন ও ৯০ বছরের বেশি বয়সী দুইজন রয়েছেন।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ




