করোনায় শনাক্ত কমেছে, মৃত্যু শতাধিকই আছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৫ পিএম, ৩ জুলাই ২০২১ শনিবার
ফাইল ছবি।
সারা দেশে ঘাতকব্যাধি করোনার তান্ডব থামছেই না। ক্রমাগত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশে টানা তিন দিন আট হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্তের পর এই সংখ্যা ৬ হাজারের ঘরে নামলেও দৈনিক মৃত্যু সপ্তম দিনের মতো একশ’র বেশি রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২১৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ১৩৪ জনের। সারাদেশে শনাক্তের হার ২৭.৩৯ শতাংশ।
শুক্রবার ৮ হাজার ৪৮৩ জনের মধ্যে সংক্রমণ এবং ১৩২ জনের মৃত্যুর খবর এসেছিল।
গত একদিনে মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৮৪ জন ও নারী ৫০ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান ১০৭ জন, বেসরকারি হাসপাতালে ২০ জন এবং বাসায় সাত জনের মৃত্যু হয়।
২২ হাজার ৬৮৭টি নমুনা পরীক্ষা করে ৬ হাজার ২১৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৭.৩৯ শতাংশ। গত ২৫ জুন থেকে এ পর্যন্ত প্রায় প্রতিদিনই শতাধিক মৃত্যুর তথ্য মিলেছে। যদিও মাঝে একদিন মৃত্যু ছিল একশর নিচে। গতকাল শুক্রবার এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৩২ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৭৭৭ জন। এনিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জনে। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৮ দশমিক ৫৭ শতাংশ।
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা







