ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১১:২৭:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

করোনায় সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৪ এএম, ২৬ মে ২০২০ মঙ্গলবার

সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর

সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর

রাজধানীর সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার ভোররাতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সানবিমস স্কুলের ব্যবস্থাপক আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ ভোররাতে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় নিলুফার মঞ্জুরের মৃত্যু হয়। আমরা সবাই
করোনা: সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা নিলুফার মারা রেগেছন আসলে খবরটা পেয়ে ভেঙে পড়েছি। বাকি বিষয়গুলো পরে আপনাদের জানানো হবে।’

নিলুফার মঞ্জুর বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা মঞ্জুর এলাহী নিজেও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি এখন বাসায় আছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাত ১২টা ৫৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় নিলুফার মঞ্জুরের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান সানবিমস স্কুলের প্রতিষ্ঠা করেন। তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির সঙ্গেও যুক্ত।

ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর, মেয়ে মুনিজ মঞ্জুর, পুত্রবধূ ডা. সামিয়া হক, ছয়জন নাতি-নাতনি, বোন ইয়াসমিন হক এবং ভাই জসীম চৌধুরীকে রেখে গেছেন নিলুফার।   

তার বিদেহি আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিড-১৯ প্রটোকল ও স্বাস্থবিধি মেনে সীমিত আকারে জানাজার পর নিলুফার মঞ্জুরকে দাফন করা হবে।