ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ২৩:৫২:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

করোনায় সারাদেশে একজনের মৃত্যু, শনাক্ত ১৩৪

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১০ পিএম, ২৩ মার্চ ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত একদিনে সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আগের দিন মঙ্গলবার করোনায় মৃত্যুশূন্য দিন দেখেছিল দেশ। ভাইরাসটিতে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১১৮ জনে।
গত একদিনে দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৩৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৯৮০ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত একদিনে ১০ হাজার ৫৭১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ৫২১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ১৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯১২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৩ হাজার ৭৬৬ জন।