ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৬:৪২:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই

করোনায় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৮ পিএম, ১২ জুন ২০২০ শুক্রবার

ডা. মাহমুদ মনোয়ার

ডা. মাহমুদ মনোয়ার

করোনায় আক্রান্ত হয়ে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার মারা গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এনআইসিভিড’র নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার কর্মকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চার দিন আগে ডা. মাহমুদ মনোয়ারের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। পরে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা দিতে গিয়েই তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার স্ত্রীও এ হাসপাতালের চিকিৎসক। তিনিও করোনাভাইরাসে আক্রান্ত।’

এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান। তিনিও করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।