করোনায় ২৪ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৮ পিএম, ১৬ এপ্রিল ২০২১ শুক্রবার
করোনায় ২৪ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু
২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীর আলাদা দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া তাদের পরিবারের সবাই করোনায় আক্রান্ত হয়েছেন।
মৃত দম্পতির বাড়ি নারায়ণগঞ্জের জামতলা হাজী ব্রাদার্স রোডে। সেখানেই থাকতেন তারা। তাদের তিন ছেলে-মেয়ের মধ্যে দুই ছেলে আমেরিকা প্রবাসী। একমাত্র মেয়ে সপরিবারে ঢাকার রামপুরায় বসবাস করেন। তার পুরো পরিবার করোনা আক্রান্ত।
মৃতদের জামাতা সংবাদমাধ্যমকে জানান, শ্বশুর রফিকুল ইসলামের (৭৫) আগে বাইপাস সার্জারি হওয়ার কারণে তিনি প্রায়শই অসুস্থ হয়ে পড়তেন। সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হন। অসুস্থবোধ করলে তাকে ঢাকার শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার তিনি মারা যান।
আক্তার হোসেন মুকুল নামে মৃতদের আরেক স্বজন জানান, রফিকুল ইসলামের মৃত্যুর ২৪ ঘণ্টার ব্যবধানে তার স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রী সাগরিকা (৬৫) করোনা আক্রান্ত হলে মিটফোর্ডের এভার হেল্থ হাসপাতালে ভর্তি করা হয়।
সাগরিকার শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রফিকুল ইসলামের মৃত্যুর বিষয়টি জানতেন না তার স্ত্রী।
মৃতের এই স্বজন আরও জানান, আন্তর্জাতিক বিমান যোগাযোগ বন্ধ থাকায় তাদের ছেলেরা পিতা-মাতার শেষ বিদায়ে শরিক হতে পারেননি।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?







