ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ২০:৩৬:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

করোনায় ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৭ পিএম, ২৪ মে ২০২১ সোমবার

করোনায় ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু

করোনায় ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৪১ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪০১ জনে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯০ হাজার ৫২১ জনে।

এর আগে গতকাল রোববার ২৪ ঘণ্টার হিসেবে করোনা আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ওই সময়ে শনাক্ত হন ১ হাজার ৩৫৪ জন। গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। এরপর একই বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।