ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১২:০৪:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

করোনায় ২৬ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১১ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১ সোমবার

দেশে করোনায় এক দিনের ব্যবধানে মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্ত । গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) করোনায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫৫৫ জন।

সোমবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) করোনায় ৪৩ জনের মৃত্যু ও ১ হাজার ৩৮৩ জন শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও ১৮ সেপ্টেম্বর ৩৫, ১৭ সেপ্টেম্বর ৩৮, ১৬ সেপ্টেম্বর ৫১, ১৫ সেপ্টেম্বর ৫১, ১৪ সেপ্টেম্বর ৩৫, ১৩ সেপ্টেম্বর ৪১, ১২ সেপ্টেম্বর ৫১, ১১ সেপ্টেম্বর ৪৮ জনের মৃত্যু হয়।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।