কর্মজীবীরা ফিরতে শুরু করেছেন ঢাকায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩০ পিএম, ২৩ এপ্রিল ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে আবারও ব্যস্ততম নগরী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মীজীবীরা। কেউ কেউ স্ত্রী-সন্তানদের রেখে একাই ফিরছেন ঢাকায়, অনেকে আবার ঢাকায় ফিরছেন সপরিবারেই। আগামীকাল সোমবার ব্যাংক-বীমা ও শেয়ারবাজারসহ সব অফিস খুলে যাবে। ফলে ছুটি কাটিয়ে ঢাকায় আসতে শুরু করেছেন কর্মজীবীরা।
রোববার (২৩ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদ ফেরত কর্মজীবীদের ফিরতে দেখা গেছে। দুপুর ১২টায় কমলাপুর স্টেশনে গিয়ে নোয়াখালী থেকে আসা উপকূল এক্সপ্রেসের যাত্রীদের নামতে দেখা যায়। এ সময় ঢাকাফেরত যাত্রীদের সঙ্গে কথা হয়। কেউ কেউ বলেন, কাল অফিস ধরতে হবে, তাই আজ ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরেছেন। কেউ বলেন, আগামীকাল থেকে অফিস শুরু। তাই চাইলেও বেশিদিন বাড়িতে থাকার সুযোগ নেই। ঈদে পরিবারের সঙ্গে আনন্দ শেষে ফিরতে তো খারাপ লাগছেই, কিন্তু কিছু করার নেই।
তবে শুধু যে চাকরির সুবাদে সবাই ঢাকায় ফিরছে এমন নয়। অনেকে দেশের বিভিন্ন জায়গায় আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যাবেন, সে কারণে রাজধানীতে ফিরছেন।
দুপুর পৌনে ১টার দিকে কমলাপুর স্টেশনে থামে ব্রহ্মপুত্র এক্সপ্রেস; ১টার দিকে জামালপুর কমিউটার ট্রেন এসে পৌঁছে। প্রতিটি ট্রেনেই সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরিরতরা ফিরেছেন। কমলাপুর রেলস্টেশনে শুধু যে মানুষ ফিরে আসছে, তা নয়। ঢাকা থেকে যাচ্ছেনও অনেকে। রবিবার ভোরে অসংখ্য যাত্রী বাড়ি যেতে স্টেশনে আসেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপ কমে যায়।
ঈদ ও শবেকদর মিলিয়ে সরকারি ছুটি ছিল মাত্র পাঁচ দিন। গত বুধবার (১৯ এপ্রিল) শবেকদরের পর বৃহস্পতিবার (২০ এপ্রিল) সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর শুক্রবার (২১ এপ্রিল) থেকে ঈদের ছুটি শুরু হয়। যা শেষ হচ্ছে আজ।
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়











