কর্মস্থল পেলেন নবনিযুক্ত ২ হাজার চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ১০ মে ২০২০ রবিবার
কর্মস্থল পেলেন নবনিযুক্ত ২ হাজার চিকিৎসক
করোনাভাইরাস মোকাবিলায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে নিয়োগপ্রাপ্ত দুই হাজার চিকিৎসককে পদায়ন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ১৫ মে’র মধ্যে তাদের যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার তাদের নিয়োগ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাক্তার মো. বেলাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদেরকে স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে রাজধানী ও রাজধানীর বাইরে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়।
এর আগে গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়, পদায়নকৃত চিকিৎসকরা করোনা ডেডিকেটেড হাসপাতাল ও প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবেন। নবনিয়োগপ্রাপ্ত এবং পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ১২ মে আবশ্যিকভাবে পদায়ন/সংযুক্তকৃত কার্যালয়ে যোগদানপত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে ইতিপূর্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত যোগদান পত্রের নির্ধারিত নমুনা অনুসরণ করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানে সংযুক্ত কর্মকর্তাগণ স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে যোগদান করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখার ৪ মে প্রজ্ঞাপনে বর্ণিত শর্তাবলী প্রযোজ্য হবে। চাকরিতে যোগদানকৃত কর্মকর্তাদের ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নিজে বা পরিবারের অন্য সদস্যদের জন্য কোনো যৌতুক নেবেন না এবং কোনো যৌতুক দেবেন না মর্মে অঙ্গীকারনামা সম্পাদন করতে হবে। যা দেশের বর্তমান পরিস্থিতিতে যোগদানের সময়ে জমা প্রদান না করে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে।
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন




