ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ৭:৪৬:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

কলম্বিয়ায় ধর্ষণ ও শিশু হত্যায় যাবজ্জীবন শাস্তির আইন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৩ পিএম, ২৩ জুলাই ২০২০ বৃহস্পতিবার

কলম্বিয়ায় ধর্ষণ ও শিশু হত্যায় যাবজ্জীবন শাস্তির আইন

কলম্বিয়ায় ধর্ষণ ও শিশু হত্যায় যাবজ্জীবন শাস্তির আইন

কলম্বিয়ায় ধর্ষণ ও শিশু হত্যায় যাবজ্জীবন শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইভান দাক বুধবার সাংবিধানিক সংস্কারের মাধ্যমে ধর্ষক ও শিশুহত্যাকারীর জন্যে এই আইন প্রণয়ন করেন।
তিনি বলেন, যে সব লোক শিশুদের কোমলতা, সরলতা ও নীতিকে ধ্বংস করার চেষ্টা করছে তাদের কলম্বিয়া আজ না বলেছে। কলম্বিয়ায় প্রতিদিন গড়ে ১৮ বছরের নিচের প্রায় দুইটি শিশু খুন হচ্ছে।
ফরেনসিক কর্তৃপক্ষ বলছে, ২০১৯ সালে ১৮ বছরের নিচের ২২ হাজারেরও বেশি শিশু যৌন নির্যাতনের শিকার এবং ৭০৮ জন সহিংসতায় মারা গেছে।
এদিকে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সাড়ে ছয় হাজার শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে ।
কলম্বিয়ার সংবিধানে যাবজ্জীবন কারাদান্ডের বিধান ছিল না। এখন তা অন্তর্ভূক্ত করা হয়েছে। এদিকে বিরোধী রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা এ আইনের সমালোচনা করে বলছেন, শাস্তি বাড়িয়ে অপরাধ কমানো যাবে না।