ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ৩:৩১:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

কলম্বিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় ৬ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৬ পিএম, ২৩ মার্চ ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মঙ্গলবার স্কুল বাস দুর্ঘটনায় ছয় শিশু নিহত এবং ১৫ শিশু আহত হয়েছে। তাদের বহন করা বাসটি খাড়া বাঁধ থেকে নিচে পড়ে যাওয়ায় এ হতাহতের ঘটনা ঘটে। আঞ্চলিক কর্মকর্তা এ তথ্য জানান। খবর এএফপি’র।

পার্বত্য সানটেন্ডার বিভাগের গভর্নর মৌরিসিও আগুইলার টুইটার বার্তায় বলেন, ‘আমি লাগুনাডি অর্টিসেস-সান আন্দ্রেস সড়কে দুভাগ্যজনক স্কুল বাস দুর্ঘটনার খবর নিশ্চিত করছি। সেখানে এ মর্মান্তিক ঘটনায় ছয় শিশু নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছে।

এ দুর্ঘটনার কারণের ব্যাপারে বিস্তারি তউল্লেখ না করে মেয়র জোসে রোসেম্বার রোজাস বলেন, শিক্ষার্থীরা প্রত্যন্ত অঞ্চলের একটি স্কুল থেকে সান-আন্দ্রেস শহর কেন্দ্রে ফিরে যাওয়ার সময় বাসটি উল্টে খাড়া রাস্তার পাশে পড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।