কলাবাগানে এসি বিস্ফোরণে দুই শিশুসহ মা-বাবা দগ্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৫ পিএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
রাজধানীর কলাবাগানের একটি বাসায় এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।সোমবার কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকায় ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মনিরুজ্জামান লিটন (৩৮), তার স্ত্রী টুম্পা আক্তার (৩০), মেয়ে লাইবা (৭) ও লিবান (৮ মাস)। দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বলেন, কলাবাগান থেকে শিশুসহ চারজন ঢামেক বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। এদের মধ্য লিটনের শরীরের ৫০ শতাংশ, টুম্পার ২৫ শতাংশ, লাইবার ১৭ শতাংশ ও লিবানের ৭ শতাংশ দগ্ধ হয়েছে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. মাসুম বলেন, লিটন একজন যাদুশিল্পী। কলাবাগানের কাঁঠালবাগান বক্স কালভার্ট রোডের চারতলা বাসার দ্বিতীয় তলায় থাকেন তারা।
তিনি বলেন, আজ ভোরে একটা শব্দ হওয়ার পর তাদের কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে ভেতরে গিয়ে চারজনকে দগ্ধ অবস্থায় পাওয়া যায়। এরপর তাদেরকে দ্রুত ঢামেক বার্ন ইউনিটে নিয়ে আসি।
মোহাম্মাদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রায়হানুল আশরাফ বলেন, ঘটনাস্থলে গিয়ে কোনো আগুন বা আহতদের পাওয়া যায়নি। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, এসি বিস্ফোরণের আগুনে তারা দগ্ধ হয়েছেন।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





