কলেজে ১৭ শিক্ষক, ৫ শিক্ষার্থীর ৩ জনই ফেল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৭ পিএম, ২৭ নভেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজে শিক্ষকের সংখ্যা ১৭ জন। এ বছর কলেজটি থেকে এইচএসসি পরীক্ষায় মাত্র ৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে অকৃতকার্য হয়েছে ৩ শিক্ষার্থী।
গতকাল রোববার (২৬ নভেম্বর) সকালে সারাদেশে একযোগে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এমনই চিত্র ওঠে এসেছে। জানা যায় , ভোলাহাট কলেজ থেকে দুটি বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেন পাঁচজন শিক্ষার্থী। তাদের মধ্যে বাণিজ্য শাখা থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলে তিনি কৃতকার্য হন। মানবিক বিভাগ থেকে অংশ নেয় চারজন। তাদের মধ্যে একজন পরীক্ষায় পাস করলেও তিনজনই অকৃতকার্য হয়েছে।
স্থানীয়রা জানায়, ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের ইমামনগর বাজার এলাকায় কলেজটি ২০০৫ সালে স্থাপিত হয়। এ বছরের এইচএসসি পরীক্ষায় কলেজ থেকে বাণিজ্য ও সাধারণ শাখা থেকে পাঁচজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শিক্ষার্থী না থাকায় বিজ্ঞান বিভাগ থেকে কেউ পরীক্ষায় অংশগ্রহণ করেনি।
এ বিষয়ে ভোলাহাট কলেজের অধ্যক্ষ মাসুদ রানা বলেন, এ বছর যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের পড়াশোনায় তেমন আগ্রহ ছিল না। যার কারণে পাঁচজন শিক্ষার্থীর মধ্যে দুইজন পাস করেছে।
তিনি আরও বলেন, কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় এখানে শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ খুবই কম। যার কারণে কলেজটিতে শিক্ষার্থী ভর্তি হতে চায় না। আর বর্তমানে ১৭ জন শিক্ষক রয়েছে। যারা বিনাবেতনে অনেক কষ্টে দীর্ঘদিন ধরে কলেজটিতে পাঠদান অব্যাহত রেখেছি।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা বলেন, ভোলাহাট কলেজ সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে। পাশাপাশি আর কোনো প্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ না হয়নি সেগুলোও চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

