কল্যাণপুরের বস্তিতে আগুন: দুজনের অবস্থা আশঙ্কাজনক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
রাজধানী কল্যাণপুর এলাকার নতুনবাজার বস্তিতে লাগা আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন দুজন। তাদেরকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন- আনোয়ার হোসনের (২১) ও আক্তার হোসেন (১৯)। এর মধ্যে আনোয়ারের শরীরের ৭৫ শতাংশ পুড়ে। আক্তার হোসেনের শরীরের ৪০ শতাংশ পুড়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করে জানিয়েছেন, তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ রিবেন বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী সামান্য আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নতুনবাজার বস্তিতে আগুন লেগেছে।
মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, আগুনে দুইজন দগ্ধ হয়েছেন। তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে তাদের কত শতাংশ পুড়ে গেছে এখনো তা জানা যায়নি।
উল্লেখ্য, শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টা ৩ মিনিটে কল্যাণপুর এলাকার নতুনবাজার বস্তিতে আগুন লাগে। আগুনের খবরে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়। ভয়াবহতা বাড়ায় একে একে মোট ১৩টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে পাঠানো হয়। এক ঘণ্টারও বেশি সময় কাজ করে রাত ১১টা ১০ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
-জেডসি
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,








