ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ১:৪৩:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

কাঁচা মরিচ: এক কামড়েই বিশাল ম্যাজিক

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৮ পিএম, ১২ জুলাই ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ঝালের ভয়? কাঁচা মরিচ দেখলেই আঁতকে ওঠেন? ভয় ছেড়ে নিয়মিত খান ঝাল কাঁচা মরিচ। ক্যানসার থেকে ডায়াবেটিস। ব্যথা থেকে জীবাণু সংক্রমণ। এক কামড়েই ম্যাজিক। অব্যর্থ কাঁচা মরিচের গুণ।

কাঁচা মরিচ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। তাই একে বলে শরীরের সুরক্ষাকর্মী।ক্যানসারের সঙ্গে লড়াই করে। 

বিশেষজ্ঞরা বলছেন, পুরুষদের বেশি কাঁচা মরিচ খাওয়া উচিত। কারণ, পুরুষরাই বেশি প্রস্টেট ক্যানসারে ভোগেন। প্রস্টেট ক্যানসারের যম কাঁচা মরিচ।

যারা নিয়মিত ধূমপান করেন, তাদের বেশি করে কাঁচা মরিচ খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কাঁচা মরিচে রয়েছে ব্যাকটেরিয়া প্রতিরোধক ক্ষমতা। ফুসফুসকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। লাং ক্যানসারের সম্ভাবনা কমায় কাঁচা মরিচ।

কাঁচা মরিচে ভরপুর ভিটামিন সি ও বেটা ক্যারোটিন। জিরো ক্যালোরি কাঁচা মরিচ। ওজন কমায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ত্বক ও চোখকে সুস্থ রাখে। রক্তে চিনি বা ব্লাড সুগার কমাতে সাহায্য করে। 

কাঁচা মরিচে রয়েছে প্রচুর ফাইবার। খাবার হজম করতে সাহায্য করে। মস্তিষ্কে এন্ডরফিন ক্ষরণ হয়। যা মুড ভাল রাখে। ব্যথা কমায়। বন্ধ নাক খুলে যায়। সর্দি বা সাইনাস সংক্রমণ থেকে রক্ষা করে।

অধিকাংশ মেয়েরা লোহার অভাবজনিত সমস্যায় ভোগেন। তাদের জন্য কাঁচা মরিচ খুব উপকারি। কারণ, এতে রয়েছে প্রচুর প্রাকৃতিক লোহা।কাঁচা মরিচে রয়েছে প্রচুর ভিটামিন কে। ফলে, অস্টিওপোরোসিসের সম্ভাবনা কমায়। কেটে গেলে বেশি রক্তক্ষরণ হয় না।